Sunday, March 22, 2026

নিজামের শহরে বিরাট-রাহুল দ্বৈরথে সহজ জয় ভারতের

Date:

Share post:

সদ্য টেস্টে বাংলাদেশকে হেলায় হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছিল ভারত। সেই আত্মবিশ্বাস নিয়েই হায়দরাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল বিরাটের দল। সেখানেও লোকেশ রাহুল ও ক্যাপ্টেন কোহলির যুগলবন্দীতে সহজ জয় পেল ‘মেন ইন ব্লু’। 18.4 ওভারে অর্থাৎ 8 বল বাকি থাকতেই প্রয়োজনীয় লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় রবি শাস্ত্রীর শিষ্যরা। 6 উইকেটে সহজ জয় পেল টিম ইন্ডিয়া।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 2 রানে প্যাভিলিয়নে ফিরে যান ক্যারিবিয়ান ওপেনার সিমন্স। তবে তিনি ফিরে গেলেও দ্বিতীয় ওপেনার 40 রানের একটি ইনিংস খেলেন। যদিও ক্যারিবিয়ানদের হয়ে উল্লেখযোগ্য রান করেছেন একমাত্র হেটমায়ার। তাঁর সংগ্রহ 56। তিনি ছাড়া আর কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই অর্ধশতরানের গন্ডি পেরোতে পারেননি। বরং ওয়াশিংটন সুন্দর, চোট সরিয়ে ফিরে আসা ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালের বোলিং দাপটে বেশ খানিকটা নড়বড়ে দেখায় উইন্ডিজ ব্যাটসম্যানদের। তাও তাল সামলিয়ে নির্ধারিত কুড়ি ওভারে 5 উইকেট খুইয়ে 207 রান করে ওয়েস্ট ইন্ডিজ।

জবাবে ব্যাট করতে নেমে ‘হিটম্যান’ রোহিত শর্মা 8 রানে ডাগআউটে ফিরে গেলেও দ্বিতীয় ওপেনার লোকেশ রাহুলের সঙ্গে যেভাবে পার্টনারশিপ গড়ে ম্যাচের মোড় একাই ঘুরিয়ে দিয়েছেন বিরাট কোহলি, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। রাহুলের 65 রান এবং বিরাটের অপরাজিত 94 রানের ঝোড়ো ইনিংস সহজ জয় এনে দিল ভারতকে। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে 1-0-এ এগিয়ে রইল কোহলি ব্রিগেড।

Related articles

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...