Tuesday, April 7, 2026

বর্বরোচিত ঘটনায় কোনও ক্ষমা নয়, স্পষ্ট বার্তা রাষ্ট্রপতির

Date:

Share post:

নৃশংস ও বর্বরোচিত ঘটনায় কোনও ক্ষমা নয়। দোষীরা যাতে প্রাণভিক্ষার আবেদন করতে না পারে, তার জন্য কঠোর আইন আনার পক্ষে মত দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাজস্থানের উদয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

হায়দরাবাদ গণধর্ষণ নিয়ে যখন গোটা দেশ তোলপাড় এবং বৃহস্পতিবার রাত পর্যন্ত যখন অভিযুক্তদের মৃত্যুদণ্ড দাবি করেছে। সেই পরিস্থিতিতে শুক্রবার রাষ্ট্রপতি স্পষ্ট জানালেন, এই ধরনের অপরাধে দোষীদের প্রাণভিক্ষার আবেদন জানানোর সুযোগ পাওয়া উচিত নয়।

এর পাশাপাশি নির্ভয়াকাণ্ডের এক দোষী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছে। সেই আবেদন খারিজ করার জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছে কেন্দ্র। ফাঁসির সাজাপ্রাপ্ত চারজনের মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতি কাছে প্রাণভিক্ষার আবেদন করে। তবে, বাকি দুজন মুকেশ ও অক্ষয় সিং রায়ের পুনর্বিবেচনার আর্জি জানায়নি। বিচার চলাকালীনই জেলে আত্মহত্যা করেছে এক দোষী। এর পাশাপাশি, এদিন রাষ্ট্রপতির মন্তব্যে কুখ্যাত অপরাধীদের ছাড়া না পাওয়ার সম্ভাবনাই বেশি।

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...