Sunday, March 22, 2026

রাতের কলকাতায় অভিযান চালিয়ে 74 জন ‘রোমিও’ পাকড়াও করল পুলিশ

Date:

Share post:

শহরের মহিলাদের আরও সুরক্ষিত করতে বিশেষ অভিযান শুরু করেছে কলকাতা পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় রুটিন টহলদারির পাশাপাশি শুক্রবার রাতে কলকাতার রাস্তায় বিশেষ নজরদারি চালালো কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা এবং মহিলা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘টিম- উইনার্স’। মাঝরাতের এই
অভিযানে অশোভন আচরণ, ইভটিজিং এবং বেপরোয়া বাইক চালানোর দায়ে মোট 74 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে 51টি মোটরবাইক৷

শুক্রবার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় নজরদারি চলে৷ কলকাতা পুলিশ জানিয়েছে, এ ধরনের অভিযান এখন থেকে চলবে। রাতের শহরে মূলত মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিশেষ অভিযান। মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করলেই পুলিশ ব্যবস্থা নেবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই নির্দেশেই শহরের মহিলাদের সুরক্ষার বিষয়টি আরও আঁটসাঁট করতে চলেছে কলকাতা পুলিশ৷

Related articles

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...

দল সব খবর রাখে: ভবানীপুরের কর্মিসভায় সতর্ক করলেন মমতা

একদিকে বিজেপির ভোটে জেতার নানা ধরনের ষড়যন্ত্র। অন্যদিকে এসআইআর-এ সাধারণ মানুষের ভোগান্তি। এসব কিছুর মধ্যে ভবানীপুরে (Bhabanipur) দলীয়...

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের...

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...