Monday, June 15, 2026

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু তৃণমূল নেতার

Date:

Share post:

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক তৃণমূলের নেতার। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে মৃত্যু হল কালনা-২ ব্লকের তৃণমূল-কংগ্রেস নেতা তথা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ্য ইনসান মল্লিকের (৪৫)। গতকাল, শুক্রবার রাত ৮টার সময় মোটর সাইকেল নিয়ে পাটি অফিস থেকে বাড়ি ফেরার সময় রাস্তাতে তাঁকে লক্ষ্য করে দুটি গুলি চালায় দুষ্কৃতীরা। একটা গুলি তাঁর তল পেটে লাগে। ঘটনাস্থলেই ইনসান মল্লিক লুটিয়ে পরে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়।

রাস্তাতে তাঁর শরীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

নেতার মৃত্যুতে কালনা-সহ পান্ডুয়ার তৃণমূল-কংগ্রেসের প্রচুর নেতা-কর্মী হাজির হন।

Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...