Sunday, March 1, 2026

উন্নাওয়ের ঘটনার বিরল প্রতিবাদ

Date:

Share post:

উন্নাওয়ের ঘটনার বিরলতম প্রতিবাদ। প্রতিবাদ হল সেই সফদরজং হাসপাতালের সামনে যে হাসপাতালে শুয়ে শেষ নিঃশ্বাস পড়েছে নির্যাতিতার।

এদিন সকালে উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুর খবর পেয়ে এক মা তাঁর ৬ বছরের শিশু কন্যাকে নিয়ে আসেন হাসপাতালের সামনে। এরপর তার গায়ে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদিও পথ চলতি মানুষ আর পুলিশ এসে চরম ঘটনা ঘটাতে দেয়নি। কিন্তু কেন এমন নৃশংস কাণ্ড? জবাবে সেই তরুণী জানান, ধর্ষকদের হাতে তাঁর মেয়ের মৃত্যুর চাইতে তিন তাঁর মেয়ের জীবন নিজের হাতেই শেষ করতে চান।

শুক্রবার গভীর রাতে দিল্লির সফদরজং হাসপাতালে উন্নাওয়ের গণধর্ষিতা তরুণীর মৃত্যু হয়। তারপর থেকেই হাসপাতালের বাইরে চলছে বিক্ষোভ। শনিবার সকালের বিক্ষোভ চলাকালীন পদক্ষেপ করেন এক যুবতী। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
ফদরজং হাসপাতালের বাইরে নিজের ৬ বছরের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে দেন তাঁর মা। যুবতী চিৎকার করতে থাকেন, তাঁর মেয়েকেও কোনওদিন পুড়িয়ে মেরে দেবে। তার আগে তিনি নিজেই তাকে মেরে ফেলতে চান। ঘটনায় হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। কর্তব্যরত পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে ওই যুবতীকে গ্রেফতার করেন। বালিকাটিকে সফদরজং হাসপাতালেই ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত সে। মনোবিদের পরামর্শ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন-‘ভুল’ বার্তা ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, জানাল কলকাতা পুলিশ

 

spot_img

Related articles

হার নিশ্চিত বুঝেই ভোট পিছোতে চাইছে বিজেপি: ভোটার তালিকা জটিলতায় তোপ অভিষেকের

শনিবার প্রকাশিত হয়েছে বাংলা পূর্ণাঙ্গ ভোটার তালিকা। আর সেই তালিকায় অ্যাডজুডিকেশন বলে যে বিপুল পরিমাণ বঙ্গবাসীর নাম রাখা...

নাম বাদের প্রতিবাদ: শুক্রবার মেট্রো চ্যানেলে ধর্নায় মমতা

রাজ্যের মানুষের ন্যায্য ভোটাধিকার রক্ষার লড়াইতে তিনি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত নিজে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম...

স্কুলে কেন্দ্রীয় বাহিনী, কীভাবে সিলেবাস শেষ: সমস্যায় রাজ্যের সরকারি স্কুল

এখনও ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal Election) ঘিরে প্রস্তুতি তুঙ্গে। মার্চের শুরুতেই রাজ্যের...

পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতে কত বাড়ছে তেলের দাম

পশ্চিম এশিয়া সংঘাতের (Middle East Conflict) মধ্যে ফের ঊর্ধ্বমুখী তেলের দাম (Oil Price Surge)। শনিবার রাতে আমেরিকা-ইজরায়েলের যৌথ...