Sunday, April 12, 2026

জেনে নিন, ‘মোনালিসা’-র রহস্যময় চোখের আসল রহস্য

Date:

Share post:

‘মোনালিসা’, লিওনার্দো দা ভিঞ্চির যুগান্তকারী সৃষ্টি যা নিয়ে ঐতিহাসিক ভাবনা যেমন রয়েছে, তেমনই রয়েছে বর্তমান ভাবনাও। বর্তমান প্রজন্মও কারোর হাসি সুন্দর, এটা বলার সময় ‘মোনালিসা’-র সেই হাসির সঙ্গেই তুলনা করে থাকে। ‘মোনালিসা’-র হাসি ও চাহনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। যেদিকেই আপনি তাকান না কেন, ‘মোনালিসা’-র দৃষ্টি আপনাকেই অনুসরণ করবে, এমনটাই ধারণা রয়েছে বিভিন্ন মহলে। কিন্তু সম্প্রতি এই ধারণাকে নাকচ করেছেন এক বিজ্ঞানী।

জার্মানির বিয়েলেফিল্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিদ গ্যারন্ট হর্সম্যান বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখিয়েছেন যে, ‘মোনালিসা’-র চোখ কখনোই দর্শকদের অনুসরণ করে না। প্রকৃতপক্ষে ‘মোনালিসা’-র চোখ দর্শকদের ডান দিক থেকে 15.4 ডিগ্রিতে কৌশিকভাবে অবস্থান করে। হর্সম্যান মন্তব্য করেছেন যে, এই কৌশিকতার জন্যই দর্শকরা বিভ্রান্ত হন। আর এই 15.4 ডিগ্রি অবস্থান করাকেই ‘মোনালিসা এফেক্ট’ বলে এতদিন সকলের সামনে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞানীর বক্তব্য, এই ‘মোনালিসা’-কে যদি আপনি আপনি সোজাভাবে বা ডানদিক থেকে দেখেন, তাহলে এই এফেক্ট কার্যকরী হবে। কিন্তু তা আপনার 5 ডিগ্রির মধ্যেই আবদ্ধ থাকবে। কিন্তু কোনওভাবেই যে কোনও দিক থেকে দেখলেই ‘মোনালিসা’-র দৃষ্টি ঘুরে যাবে, এমনটা সত্যি নয়। পুরোটাই ভ্রান্ত ধারণা।

এই জার্মান বিজ্ঞানী মন্তব্য ঘিরে বিভিন্ন মহলে আলোচনা-পর্যালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেউ কেউ বিজ্ঞানী হর্সম্যানকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ বিরোধিতা করেছেন। তবে সমর্থন হোক বা বিরোধিতা, ‘মোনালিসা’ থাকবে ‘মোনালিসা’-তেই।

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...