Saturday, March 21, 2026

গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে

Date:

Share post:

তেলেঙ্গানা কিংবা উন্নাওয়ের ঘটনার নারকীয়তার রেশ মিটতে না মিটতেই গণধর্ষণের অভিযোগ। অভিযোগের শীর্ষে অবশ্যই যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। সেখানকার বুন্দেলশহরে ১৪বছরের এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল। গণধর্ষণের ভিডিও আবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয় গণধর্ষণের অভিযোগ ছত্রিশগড়ের দুর্গ এলাকায়।সেখানে ফাঁকা রাস্তায় এক নৃত্যশিল্পীকে গণধর্ষণ করা হয়। তারপর তাঁর কাছ থেকে কেড়ে নেয়া হয় ৫০হাজার টাকা। পাশাপাশি কলকাতায় একই ঘটনার পুনরাবৃত্তি। গার্ডেনরিচে একটি কমিউনিটি হলের মধ্যে ছয় বছরের কিশোরীকে আটকে রেখে ধর্ষণ করা হয়। অভিযুক্ত এক প্রতিবেশী। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। প্রশ্ন উঠেছে এই নারকীয় ঘটনার শেষ কোথায়? একের পর এক ঘটনার পরেও পুলিশ কেন তৎপর হবে না? কেন দ্রুত শাস্তি দেওয়া হবে না? কেন আরও কড়া আইন এনে এই ঘটনার বিচার হবে না। সেই সঙ্গে সামাজিক পরিস্থিতি বদল এর জন্য কেন উদ্যোগ নেয়া হবে না সরকারি তরফে!

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...