Saturday, June 20, 2026

মাও-অধ্যুষিত এলাকাসহ ঝাড়খন্ডে আজ দ্বিতীয় দফার ভোট

Date:

Share post:

ঝাড়খন্ডে আজ দ্বিতীয় দফার ভোট। মোট পাঁচ দফার ভোট। আজ ভোট হচ্ছে ২০টি আসনে। সকাল ৭-৩ অবধি ভোট গ্রহণ চলবে। বুথের বাইরে ভোটারদের বিশাল লাইন লক্ষ্য করা গিয়েছে সকাল থেকেই। মাওবাদী হামলা শঙ্কায় জামশেদপুর, চাঁইবাসা সহ বিভিন্ন এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে।

আজ ভাগ্য পরীক্ষা হবে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের। তিনি জামশেদপুর পূর্ব কেন্দ্রের ভোট। রঘুবর কঠিন লড়াইয়ের পড়েছেন। কারণ, তাঁর বিরুদ্ধে লড়ছেন নির্দল প্রার্থী সরযূ রায়। সরযূ সদ্য বিজেপি ছেড়ে নির্দল প্রার্থী হয়েছেন। প্রার্থী হতে না পারার কারণেই ভোটে দাঁড়িয়েছেন। ফলে কঠিন চ্যালেঞ্জের মুখে মুখ্যমন্ত্রী। মোট ছয়টি জেলায় ভোট হচ্ছে। মাওবাদী হামলার শঙ্কা রয়েছে এই জেলায়। তাই ৪২হাজারের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন হয়েছে। পূর্ব ও পশ্চিম জামশেদপুর, চাইবাসা, বাহারগোড়া, সারাইকেলা, ঘাটশিলার মতো কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রথম দফার ভোটে মাওবাদী হামলা হয় লাতেহারে। অভিযোগ ছিল বুথ দখলেরও। এই ভোটে বিজেপির বিরুদ্ধে মহাজোট করেছে আরজেডি, জেএমএম এবং কংগ্রেস।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...