Monday, June 15, 2026

বন্ধুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে নামলেন বাংলার ‘পাপালি’

Date:

Share post:

একেই বলে গভীর বন্ধুত্ব। ছোটবেলার বন্ধু। যখন বাংলার ‘পাপালি’ কলকাতায় এসে কোলে মার্কেটের মেসে উঠেছিলেন, তখন থেকেই পরিচয়। তারপর বন্ধুত্ব। দেখতে দেখতে কেটে গিয়েছে অনেকগুলো বছর। আজ সেই বন্ধুর জীবন বিপন্ন। ব্রেন টিউমারে আক্রান্ত ঋদ্ধিমান সাহার বন্ধু। আর সেই বন্ধুর চিকিৎসার জন্য এগিয়ে এলেন ‘সুপারম্যান’ ঋদ্ধিমান।

বন্ধু রিঙ্কে শোলের ঠিকানা এখন হাসপাতাল। গত 22 নভেম্বর ইডেনে যখন ঐতিহাসিক পিঙ্ক টেস্ট খেলেছিলেন ঋদ্ধিমানরা, তখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঋদ্ধির পরম বন্ধু। আর সেই বন্ধুর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। সেই অর্থ যোগানের জন্য ময়দানে নেমে পড়লেন বাংলার ‘পাপালি’।

রিঙ্কের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অর্থের জন্য আবেদন করেছেন ঋদ্ধি। পাশাপাশি আবেদন জানিয়েছেন ঘনিষ্ঠদের কাছেও। প্রসঙ্গত, রিঙ্কে শোল শুধু ঋদ্ধির বন্ধু নয়, অন্যান্য অনেক নামজাদা ক্রিকেটারের ঘনিষ্ঠও তিনি। এমনকি কালীঘাট ক্লাবের সঙ্গেও যুক্ত তিনি। তবে সে যাই হোক, তাঁর জন্য ঋদ্ধির এভাবে এগিয়ে আসায় মুগ্ধ গোটা ক্রিকেটমহল।

 

Related articles

বদলে গেল ফেসবুক প্রোফাইল! রাতারাতি রাজ্যের ‘সবথেকে বড় দলে’ যোগদানের হিড়িক

লোগো এক। দলের নাম এক। রাতারাতি নতুন ফেসবুক প্রোফাইল খুলে গেল এনসিপিআই-এর। আর সেখানেই পুরোনো সব রেকর্ড প্রায়...

ISL খেলার আশ্বাস সচিব ওয়াসিমের, দলের প্রস্তুতি থেকে স্পনসর নিয়ে বড় বার্তা হুমায়ুনের

কয়েক দিন হল মহমেডানের(Mohammedan Sporting Club) দায়িত্ব নিয়েছেন হুমায়ুন কবীর। ফুটবল দল গঠনের আগে ক্লাব কমিটি গঠন করছেন...

মিলল না জামিন, পুরনিয়োগ মামলায় জেলেই সুজিত

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মিলল না জামিন। ১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu)।...

আসন পুনর্বিন্যাস করে কলকাতায় পুরভোট: দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আসন পুনর্বিন্যাস করে আগামী ৬ মাসের মধ্যে । সোমবার পুরসভার স্বচ্ছতা কর্মসূচির অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘোষণা করলেন...