Friday, March 20, 2026

জিওর সঙ্গে পাল্লা দিতে এয়ারটেল-ভোডাফোন হল আনলিমিটেড

Date:

Share post:

জিওর সঙ্গে লড়াইয়ে নেমে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া নতুন সিদ্ধান্ত ঘোষণা করল। জানিয়ে দিল এয়ারটেল এবং ভোডাফোন থেকে অন্য কোনও নেটওয়ার্কে ফোন করলে বাড়তি চার্জ লাগবে না। আগের আউট গোয়িং কলে ক্ষেত্রে নির্দিষ্ট বিধি নিষেধ ছিল। ২৮দিনের ক্ষেত্রে ১হাজার মিনিট, ৮৪দিনের ক্ষেত্রে ৩হাজার মিনিট এবং ৩৬৫ দিনের ক্ষেত্রে ১২হাজার মিনিট ফ্রি ছিল। এর বাইরে কল করতে গেলেই গ্রাহকদের প্রতি মিনিটে ৬পয়সা দিতে হতো। এবার থেকে এসব বাধা-নিষেধ উঠে গিয়ে হয়ে গেল আনলিমিটেড কল করার সুবিধা। ৬ ডিসেম্বর থেকে এই সুবিধা পেতে শুরু করেছেন গ্রাহকরা। ইতিমধ্যে জিও তাদের পরিষেবা ৪০% বৃদ্ধি করেছে। তারপরেও তাদের দাবি, অন্য সংস্থার চাইতে তাদের প্ল্যান ১৫-২৫% সস্তা। যদিও ভোডাফোন-আইডিয়া ও এয়ারটেলের কল রেট মোটেই কমায়নি।

আরও পড়ুন-প্রতারণা মামলা : তলব সত্ত্বেও এলেন না মুকুল

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...