Saturday, June 27, 2026

হাওড়া জুট মিলের গেটে কারখানা বন্ধের নোটিশ, উত্তেজনা, নেমেছে র‌্যাফ

Date:

Share post:

রাজ্যে ফের বন্ধ হলো আরও একটি জুট মিল৷ সোমবার বিনা নোটিসেই জুট মিলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ৷

শিবপুরের হাওড়া জুট মিলে এই ঘটনা ঘটেছে৷ মিলের গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। সকালের শিফটে কাজে এসে তা দেখেন কর্মীরা। মিলের গেটে শুরু হয়ে যায় তুমুল বিক্ষোভ।
রবিবার ছিল জুট মিলের সাপ্তাহিক পেমেন্টর দিন। তা দেওয়া হয়নি। উল্টে মিলের দরজায় এখন ঝুলছে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। এই নোটিশ দেখেই বিক্ষোভে ফেটে পড়েছেন সকালে কাজে আসা কর্মীরা।

গোলমালের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। নামানো হয় র‌্যাফ। কর্মীদের অভিযোগ, লেবার কমিশনারের হস্তক্ষেপে এই জুট মিলটি সপ্তাহে ৭ দিনের পরিবর্তে ৫ দিন এবং দিনে ৩টি শিফটের পরিবর্তে ২টি শিফট চলতো। তার পরেও কেন এই পদক্ষেপ কর্তৃপক্ষের?
মিল কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে, বর্তমানে লোকসানে চলছে মিল। তাই কারখানা চালানোর মতো অবস্থায় নেই কর্তৃপক্ষ। সেই কারণেই অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে মিল।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...