Saturday, June 27, 2026

ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিল কর্ণাটক কংগ্রেস

Date:

Share post:

কর্ণাটকে ১৫ বিধানসভা আসনে উপনির্বাচনের চূড়ান্ত ফলপ্রকাশের আগেই পরাজয় স্বীকার করে নিল রাজ্য কংগ্রেস। কর্ণাটকে বিধানসভা আসনে উপনির্বাচনের ভোট গণনার শুরু হয়েছে সোমবার সকালেই। এখনও পর্যন্ত ১২টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি৷ কংগ্রেস, JDS ও নির্দল প্রার্থী এগিয়ে রয়েছে মাত্র ১টি করে আসনে।

এদিন সকালেই হার নিশ্চিত বুঝে কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেছেন, “এই ১৫ আসনের ভোটদাতাদের রায় মাথা পেতে নিতে হবে। পরাজয় স্বীকার করে নিতে হবে কংগ্রেসকে। মানুষ বিজেপিকেই মেনে নিয়েছে । তবে এতে আমাদের হতাশার কিছু রয়েছে বলে মনে করি না”।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর কর্ণাটকের ১৫ বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোট নেওয়া হয়। বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা ১০৫ জন৷ ২২৫ আসনের বিধানসভায় ক্ষমতা ধরে রাখতে তাদের চাই আরও ৬ আসন। অন্যদিকে, কংগ্রেস শিবিরে রয়েছে ৬০ বিধায়ক, JDS-এর ৩৪ এবং অন্যান্য ২।

কংগ্রেসের ১৪ ও JDS-এর ৩ বিধায়ক ইস্তফা দেওয়ার পর কর্ণাটকে ভেঙে যায় এইচ ডি কুমারস্বামীর সরকার। তার পরেই সরকার গঠন করে বিজেপি। ইস্তফা দেওয়া বিধায়কের বিধায়ক পদ খারিজ করেন বিধানসভার স্পিকার। তার ফলেই এই উপ-নির্বাচন৷ ১৫ আসনেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস ও বিজেপি। JDS ১২ আসনে প্রার্থী দেয় ।

আরও পড়ুন-জিওর সঙ্গে পাল্লা দিতে এয়ারটেল-ভোডাফোন হল আনলিমিটেড

 

Related articles

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...