Tuesday, April 7, 2026

একাধিক প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন, আজ খড়গপুরবাসীকে কৃতজ্ঞতা জানাবেন মমতা

Date:

Share post:

২০১১ সালের রাজ্যে ক্ষমতায় আসলেও, এই আসনটি অধরা ছিল শাসক দল তৃণমূলের। কিন্তু সদ্য হয়ে যাওয়া উপনির্বাচনে প্রথমবারের জন্য খড়গপুর সদর আসনটি জয়ের স্বাদ পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এই আসনটি ছিল তৃণমূল ও বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। কারণ, এখানকার বিধায়ক ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেই কেন্দ্রেই দলীয় প্রার্থী প্রদীপ সরকারকে জয়ী করার জন্য স্থানীয় মানুষকে কৃতজ্ঞতা জানাতে আজ, সোমবার খড়্গপুরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মানুষকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি এদিন খড়গপুর পুরসভা এলাকা ছাড়াও গোটা পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অঞ্চলের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা খড়গপুর জয়ের অন্যতম কান্ডারী শুভেন্দু অধিকারী, সাংসদ দেব-সহ একাধিক মন্ত্রী ও বিধায়ক।

ইউ সভার পর মুখ্যমন্ত্রী চলে যাবেন দীঘায়। সেখানে মঙ্গলবার তিনি বিজনেস কনক্লেভের প্রস্তুতি বৈঠক করবেন। বুধবার থেকে শুরু হয়ে যাবে বিজনেস কনক্লেভ। সেখানে রাজ্যে ব্যবসার সুযোগ, গত আট বছরে রাজ্যের আর্থিক অবস্থার পরিবর্তন এবং শিল্পে বিনিয়োগের অঙ্ক তুলে ধরা হবে।

গত বছর পাহাড়ে হয়েছিল ‘হিল বিজনেস সামিট’-এর পর এবার দীঘার সমুদ্র সৈকতে নতুন তৈরি হওয়া কনভেনশন সেন্টারে হতে চলেছে বিজনেস কনক্লেভ। সেখানে দেশের শিল্পপতিদের পাশাপাশি প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত, শিল্পোদ্যোগী, কাউন্সেলর এবং বণিকসভার প্রতিনিধিরা আসছেন।

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...