Saturday, June 27, 2026

আজ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল

Date:

Share post:

আজ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিল নিয়ে ইতিমধ্যেই বিরোধী দলগুলো এক সুরে বিরোধিতা শুরু করেছে। কংগ্রেসের তরফে জোরদার বিরোধিতা করা হবে, নেতৃত্ব দেবেন অধীর চৌধুরী। সিপিএম সংশোধনী পেশ করবে। এই সংশোধনী হলো আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান বাক্যটি মুছে দিয়ে শুধু প্রতিবেশী দেশগুলির কথা লিখতে হবে। সিপিএমের সংশোধনীতে এটাই থাকছে। তাদের কথায় এটা আসলে বিভাজনের রাজনীতি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস বিরোধিতা চরমে তুলতে চাইছে। ভোটাভুটি হলে তাদের সিদ্ধান্ত কী হবে খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে সুপ্রিমোর তরফ থেকে। লোকসভার যে পরিস্থিতি তাতে খুব সহজেই বিল পাস হয়ে যাবে বিজেপির পক্ষে। অন্যদিকে রাজ্যসভাতে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও বেশ কয়েকটি দল এই বিলের পাশে দাঁড়াবে বলে অমিত শাহের বিশ্বাস। এরমধ্যে অকালি দল, শিবসেনা, টিআরএসের মতো দল রয়েছে।

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...