Saturday, June 27, 2026

লাভপুরে খুনে অভিযোগকারীদের সশস্ত্র নিরাপত্তা দিল জেলা পুলিশ

Date:

Share post:

লাভপুরে তিন ভাইকে পিটিয়ে খুনের ঘটনায় নয়া মোড়। অভিযোগকারী পরিবারকে সশস্ত্র নিরাপত্তা দিল জেলা পুলিশ। কলকাতা উচ্চ আদালতের নির্দেশে নতুন করে তদন্তে নেমে চূড়ান্ত গোপনীয়তায় সাপ্লিমেনটারি চার্জশিট জমা দেয় বীরভূম পুলিশ। লাভপুরের কলেজ মোড়ে বাড়িতে থাকেন মামলার এক অভিযোগকারী সানোয়ার শেখ। শনিবার, চার্জশিট জমা পড়তেই রবিবার রাতে সানোয়ার শেখের বাড়ি দুজন সশস্ত্র পুলিশ মোতায়েন করে জেলা পুলিশ। কিন্ত এর মধ্যেই খুনের মামলায় চার্জশিট নাম থাকা যাদব শেখ, শেরাই শেখ, শেখ টম, আনজাদ শেখরা বাড়ি এসে চোখ রাঙাচ্ছে বলে অভিযোগ সানোয়ার শেখের। লাভপুরের বাড়িতে সানোয়ার শেখ তাঁর স্ত্রী আঙুরী বিবি এবং নয় ছেলে মেয়ে নিয়ে থাকেন। আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে ভেদিয়ার অপর আর এক ছেলের বাড়িতে আছেন ৯০ বছরের বৃদ্ধা জেরিনা বিবি। তিন ছেলে খুনের ঘটনার কথা ফের ওঠায় আতঙ্কিত বৃদ্ধা। বিছানায় শুয়ে তিনি বলেন, “তিন ছেলের খুনি মনি মিঞার ফাঁসি দেখে যেতে চাই। কিন্তু বাকি ছেলে কটা কী করে বাঁচবে সেই আতঙ্কে ঘুমতে পারছি না। কারণ ওরা যে কোনও সময় হামলা করতে পারে”। রবিবার রাতে সেখানেও নিরাপত্তা বসিয়েছে পুলিশ।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...