Saturday, June 27, 2026

বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী! পরিচয় জানতে পড়ুন এই প্রতিবেদন

Date:

Share post:

মাত্র ৩৪ বছরেই তিনি নিতে চলেছেন দেশের প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব। যা বিশ্বের দরবারে সর্বকালীন রেকর্ড। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন ৩৪ বছর বয়সী সানা ম্যারিন। এতদিন তিনি দেশের পরিবহনমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের পদত্যাগের পর যোগ্যতম হিসেবে সানাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি। এর আগে গত মঙ্গলবার আস্থা ভোটে হেরে পদত্যাগ করেন অ্যান্তি রিন।

প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সানা বলেছেন, ‘জনগণের আস্থা ফিরিয়ে আনতে আমাদের অনেক কাজ করতে হবে।’ বয়স নিয়ে প্রশ্ন করা হলে সানার উত্তর , ‘আমি আমার বয়স নিয়ে কখনও ভাবিনি। কেন আমি রাজনীতিতে এসেছি, আমি কেবল সেই কারণ নিয়েই ভাবি।’

উল্লেখ্য, ফিনল্যান্ড সরকার যে পাঁচটি দলের সমন্বয়ে গঠিত, সব কটি দলের নেতৃত্বেই দিচ্ছেন এখন মহিলারা। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে ৩৪ বছর বয়সী সানা, বামপন্থী জোটের নেতৃত্বে ৩২ বছর বয়সী লি অ্যান্ডারসন, মধ্যপন্থী জোটের নেতৃত্বে ৩২ বছর বয়সী কাট্রি কুলমুনি, গ্রিন লিগের নেতৃত্বে ৩৪ বছর বয়সী মারিয়া ওহিসালো এবং সুইডিশ পিপলস পার্টি অব ফিনল্যান্ডের নেতৃত্বে আছেন ৫৫ বছর বয়সী অ্যানা-মাজা হেনরিকসন।

ফিনল্যান্ড ছাড়াও বর্তমানে বিশ্বের বেশ কয়েকটি দেশে তরুণ প্রজন্মের নেতা-নেত্রীরা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি হোনচারুকের বয়স ৩৫ বছর, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নের বয়স ৩৯ বছর। উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের বয়সও ৩৫। এবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন ৩৪ বছর বয়সী সানা ম্যারিন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...