Tuesday, March 3, 2026

লোকসভায় পাশ নাগরিকত্ব বিল পেশের প্রস্তাব, মঙ্গলে আলোচনা

Date:

Share post:

লোকসভায় ২৯৩-৮২ ভোটে পাশ হল নাগরিকত্ব বিল পেশের প্রস্তাব। সোমবার, বেলা ১২টা নাগাদ লোকসভায় বিলটি পেশ করতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি বলেন, দেশের স্বার্থে নাগরিকত্ব সংশোধন বিল পাশ করা অপরিহার্য। সঙ্গে সঙ্গেই তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। বিলটি ‘অসাংবিধানিক’ এবং ‘বিভেদ সৃষ্টিকারী’ বলে আখ্যা করেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ও। যদিও অমিত শাহ বার বার দাবি করেন, এই বিল সংখ্যালঘুদের বিরোধী নয়। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে পরিস্থিতি আয়ত্তে আনতে হস্তক্ষেপ করতে হয় স্পিকার ওম বিড়লাকে। এদিকে, অধিবেশন শুরুর আগেই স্পিকার ওম বিড়লার কাছে নোটিশ পেশ করেন কংগ্রেস সাংসদ শশী থারুর সহ বেশ কয়েকজন। নাগরিকত্ব সংশোধন বিল সংসদে পেশ করতে দেওয়াই যাবে না বলে দাবি জানান তাঁরা।

দিন কয়েক আগেই বিলটিকে ছাড়পত্র দেয় মন্ত্রিসভা। গত জানুয়ারিতে লোকসভায় পেশ হয়েছিল সংশোধিত বিলটি। তাতে বলা হয়েছিল, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ, যাঁরা এ দেশে শরণার্থী হিসেবে রয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। ৩১ ডিসেম্বর, ২০১৪ আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁরাই নাগরিকত্ব পাবেন।

অবশেষে ধ্বনি ভোটের মাধ্যমে এই বিল পেশ করা হয় লোকসভায়। ধ্বনি ভোটে সংসদে উপস্থিত ৩৭৫ জন সাংসদের মধ্যে বিল পেশের পক্ষে ভোট দেন ২৯৩ জন। বিপক্ষে ভোট দেন ৮২ জন। এরপর অমিত শাহ বিলটি ফের পেশ করেন আলোচনার জন্য। বিলের সপক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র বলেন, কংগ্রেস ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না করলে এই বিলের দরকার পড়ত না। এই বিলে সংখ্যালঘুদের কোনও বিপদ নেই বলে তিনি আশ্বাস দিলেও, বিলে কোথাও মুসলিমদের নাম নেই। এই বিল অসাংবিধানিক বলে মন্তব্য করেন বিরোধীরা। বিলে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী পেশ করছে সিপিএম। মঙ্গলবার, লোকসভা অধিবেশনে বিলটি নিয়ে আলোচনা হবে। এর জন্য চারঘণ্টা সময় ধার্য করছেন স্পিকার।

আরও পড়ুন-নির্ভয়া-দোষীদের ফাঁসি হতে পারে ১৬ ডিসেম্বর ! পবন ফাঁসুড়ে, মহাদেব মল্লিক তৈরি, জল্পনা তুঙ্গে

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...