Saturday, April 4, 2026

নাগরিকত্ব বিল বিরোধিতায় তৃণমূলের পাশে নেই মতুয়া মহাসংঘ

Date:

Share post:

সোমবার মধ্যরাত্রে লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। লোকসভায় বিল পাশ হতে না হতেই তৃণমূল ও মতুয়া মহাসংঘের অন্তর্কলহ প্রকাশ্যে এসে গেল। মঙ্গলবার গান্ধি মূর্তির পাদদেশে সর্বভারতীয় মতুয়া মহাসংঘের নামে অবস্থান-বিক্ষোভে বসে তৃণমূল কংগ্রেস। নেতৃত্ব দেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও এই অবস্থান বিক্ষোভের সঙ্গে মতুয়া মহাসংঘের আদৌ কোনও যোগ নেই বলে স্পষ্ট দাবি জানালেন সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। এদিকে, সংবাদমাধ্যমের কাছে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য, “মমতাবালা ঠাকুর অসুস্থ। তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে। আগামিকাল তিনি এখানে হাজির থাকবেন।”

জ্যেতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশের অবস্থান বিক্ষোভ নিয়ে মমতাবালা ঠাকুরের সাফ বক্তব্য, এই বিষয়ে সব থেকে ভাল বলতে পারবেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল বিকেলে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ফোন করে বলেছিলেন, আমরা ধর্নায় বসছি। আমাকে যেতে বলেলে আমি বলেছিলাম, আমার শরীর খারাপ, আমি যেতে পারব না। এরপরে বলেছিলেন, কয়েকজন মতুয়াদের পাঠানোর জন্য। তবে মতুয়া মহাসঙ্ঘের সম্পাদক বা সভাপতি, আমরা কেউই এই ধর্নার কথা জানি না। কী করছে তা দল বলতে পারবে। আমি বলতে পারব না।”

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...