Thursday, March 26, 2026

নতুন বছর থেকেই স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হচ্ছে

Date:

Share post:

স্কুলে মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে রাজ্য সরকার। আগামী ২জানুয়ারি থেকে স্কুলে আর কোনও পড়ুয়া মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। মোবাইল ব্যবহারের অভিযোগ উঠলে সেই পড়ুয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষকদের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। শিক্ষকদের স্কুলে প্রবেশ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি কড়া নজরদারিতে রাখা হবে।আবার ১৫ আগস্ট, ২৩জানুয়ারি কিংবা ২৬জানুয়ারির মতো দিনগুলিতে স্কুল ছুটি থাকলেও শিক্ষক-শিক্ষিকাদের আসতে হবে স্কুলে। দিনগুলি শিক্ষকদের উদযাপন করতে হবে বাধ্যতামূলকভাবে। এই ধরণের নানা বিধিনিষেধ এবং কড়া নির্দেশ আনা হচ্ছে স্কুল পড়ুয়া এবং শিক্ষকদের জন্য। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই তা চালু করে দেওয়া হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...