Friday, June 19, 2026

ইংরেজিতে কম নম্বর, ছাত্রীর মুখে কালি!

Date:

Share post:

ছাত্রছাত্রীদের উপর থেকে বইয়ের বোঝা কমাতে পরামর্শ দিচ্ছেন সমাজবিদরা। কিশোর মনে অত্যাধিক লেখাপড়ার চাপ ক্ষতি ডেকে আনছে বলে মনে করছেন অনেকেই। আর এই পরিস্থিতিতে ইংরেজি পরীক্ষায় কম নম্বর পাওয়ায় ক্লাস ফোরের ছাত্রীর মুখে কালি মুখে দিয়ে লাগিয়ে দিলেন শিক্ষক। ঘটনাটি ঘটেছে হরিয়ানার হিসারে। ৬ ডিসেম্বর ন বছরের ওই পড়ুয়ার ইংরেজি পরীক্ষা ছিল। সেখানে অন্যদের থেকে বেশ কিছুটা কম নম্বর পায় মেয়েটি। ক্লাসের সব ছাত্রীকে ওই মেয়েটির উদ্দেশ্যে ‘শেম, শেম’ বলতে নির্দেশ দেন শিক্ষক। এখানেই শেষ নয়, সেই ধিক্কারের মধ্যেই তার মুখে কালো স্কেচ পেন দিয়ে কালি লাগিয়ে দেন তিনি।
ঘটনা জানাজানি হতেই অভিভাবকরা বিক্ষোভ দেখান। ছাত্রীটির বাবা জানান, ক্লাস ফোরের ছাত্রী যদি পরীক্ষায় ঠিকমতো উত্তর দিতে না পারে, তাহলে তাকে ওইভাবে শাস্তি দেওয়া কখনই উচিত নয়। ওই স্কুলেরই অন্য এক পড়ুয়া জানিয়েছে, পরীক্ষায় কম নম্বর পাওয়ায় আরও ৩ ছাত্রীকে ওইভাবে কালি মাখিয়ে পুরো স্কুল ঘোরানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। তার ভিত্তিতে পুলিশ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন-নতুন বছর থেকেই স্কুলে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হচ্ছে

 

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...