Saturday, June 20, 2026

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

Date:

Share post:

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩ ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর পুরনিগম (Chandannagar Municipal Corporation) তৃণমূলের হাতছাডা় হল৷ যদিও কর্পোরেশনের আরও একজন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেননি। দুই সিপিএম কাউন্সিলরও ইস্তফা দেননি বলে জানা গিয়েছে৷

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম চন্দননগর পুরবোর্ড ভাঙল। একদিনে ৩১ জনের পদত্যাগে টালমাটাল অবস্থা পুরপ্রতিষ্ঠানে। বেশ কিছুদিন ধরেই ডামাডোল চলছিল। পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ কয়েকজন কাউন্সিলর। শুক্রবার (২৯ মে) সকালে প্রথমে ৫ জন কাউন্সিলর পদত্যাগ করেন। এরপর রাতে তৃণমূলের আরও ২৫ জন কাউন্সিলর পদত্যাগ করেন৷ পুরনিগমের চেয়ারপার্সনের কাছে পদত্যাগপত্র জমা দেন৷ ইমেল মারফত কমিশনারকেও ইস্তফা পত্র পাঠিয়ে দেন তাঁরা৷ বিদায়ী মেয়র জানিয়েছেন, প্রয়োজনীয় আর্থিক স্বাধীনতা না পাওয়ায় এই সিদ্ধান্ত নিজেকে তিনি বাধ্য হয়েছেন। এভাবে আচমকা চন্দননগর পুরবোর্ড ভেঙে যাওয়ায় নাগরিক পরিষেবা যাতে না হয় সেই কথা মাথায় রেখে পুরপ্রশাসক নিয়োগ করার ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...