Saturday, June 20, 2026

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

Date:

Share post:

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২ জুন দলকে নিয়ে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউয়ে (RR Avenue) অবস্থান বিক্ষোভে বসতে চান তিনি। একদিনের এই কর্মসূচি নিয়ে শুক্রবার দলের তরফে চিঠি দেওয়া হয়েছে পুলিশকে। ভোট পরবর্তী হিংসা, ঘরছাড়া কর্মীদের ঘরে ফেরানো, পরপর তৃণমুলের জনপ্রতিনিধি-নেতাদের গ্রেফতারি, গায়ের জোরে ভোট লুট-সহ একাধিক ইস্যুতে প্রতিবাদে সরব হতে চান মমতা।

গত ৪ মে ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। তৃণমূল কংগ্রেসকে (TMC) বিপুল ভোটে হারিয়ে নতুন সরকার গড়েছে বিজেপি (BJP)। পঁচিশে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ (Suvendu Adhikari) বিজেপির পাঁচ মন্ত্রী। আগামী সোমবার গেরুয়া সরকারের বাকি মন্ত্রিসভার সম্প্রসারণের কথা রয়েছে। এই একমাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে দফায় দফায় আক্রান্ত হয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। গত কয়েকদিন কালীঘাটের বাড়িতেই দলীয় সতীর্থদের নিয়ে একটার পর একটা বৈঠক করেছেন মমতা। বরাভয় দিয়েছেন। বলেছেন, ভয় পাবেন না, আমি আছি। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)গিয়েও সওয়াল করেছেন ভোট-পরবর্তী হিংসা নিয়ে। এবার সরাসরি রাস্তায় নেমে প্রতিবাদ করবেন নেত্রী।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...