Saturday, June 20, 2026

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

Date:

Share post:

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে রাখার অভিযোগে আটক পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা (Biman Krishna Saha)। শনিবার ভোররাতে তাঁকে আটক করে নবদ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নবদ্বীপের বরালহাট স্পোর্টিং ক্লাবে (Baralhat Sporting Club, Nabadwip) হানা দিয়ে ত্রিপল, কম্বল, শাড়িসহ একাধিক সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে এই সমস্ত ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে ক্লাবঘরে লুকিয়ে রাখা হয়েছিল। এরপরই পুরসভার চেয়ারম্যানকে (Municipal Chairman) আটক করা হয়। শনিবার ভোর ৩টা ৪০ মিনিট নাগাদ বিশাল পুলিশবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা বিমানকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন। অভিযুক্তকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁকে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে “চোর চোর” স্লোগান ও বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিমানকৃষ্ণর দিকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোড়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি জুতো গিয়ে তাঁর মাথাতেও লাগে। জনতাকে শান্ত করতে মৃদু লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...