Monday, March 30, 2026

তিহাড়-জুড়ে চাঞ্চল্য, ডামি-তে ফাঁসির ট্রায়াল নির্ভয়া-সাজাপ্রাপ্তদের

Date:

Share post:

তিহাড় জেলে মঙ্গলবার প্রায় দিনভর চললো ডামি তৈরি করে ফাঁসির ট্রায়াল ৷

নির্ভয়া-কাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত
৪ জনের ফাঁসির প্রস্তুতিপর্ব দ্রুতগতিতে চলছে৷ জানা গিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ভোরে এই সাজাপ্রাপ্তদের ফাঁসি হতে পারে তিহাড় জেলেই৷ সে কারনেই এখন তিহাড় জেল কর্তৃপক্ষ ডামির মাধ্যমে ফাঁসির ট্রায়ালের কাজ চালাচ্ছে ৷
জেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এখনও পর্যন্ত ফাঁসির আদেশ কার্যকর করার কোনও নির্দেশ জেলে আসেনি৷ প্রসঙ্গত, নির্ভয়া মামলায় চার সাজাপ্রাপ্ত বর্তমানে তিহাড় জেলেই আছে ৷

২০১২ সালের ১৬ ডিসেম্বরের রাতে দিল্লির এক চলন্ত বাসে নির্ভয়াকে গণধর্ষণ করে ৬ জন৷ তাঁর উপর চলে পাশবিক অত্যাচারও ৷ ৬ জনের মধ্যে এক ধর্ষক নাবালক হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ আর এক সাজাপ্রাপ্ত রামসিং তিহাড় জেলেই আত্মহত্যা করে৷ বাকি ৪ জন, বিনয়, মুকেশ, পবন ও অক্ষয় এখন ফাঁসিকাঠে ঝোলার জন্য অপেক্ষা করছে ৷
জেল সূত্রের খবর, তিহাড় জেলের কর্তৃপক্ষ ১০০ কেজি বালি ভরে একটি ডামি তৈরি করেছে এবং সেই ডামিতেই চলছে ট্রায়াল৷ তিহাড় জেলের ৩ নম্বর সেলে এই ৪ জনের ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...