Saturday, March 14, 2026

সাংবাদিক ডেকে সঙ্ঘাতের ইঙ্গিত দিয়ে রাজ্যপাল জানালেন কেন বিল ছাড়েননি

Date:

Share post:

 

এসসি-এসটি বিল নিয়ে ঠিক কোন জায়গায় আপত্তি রয়েছে তা সাফ জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রীতিমতো সাংবাদিকদের ডেকে তিনি বললেন, সংবিধানে যে বিষয়টি নির্দিষ্টভাবে বলা রয়েছে, সে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার কেন আইন করতে চাইছে? সেটাই তিনি জানতে চেয়েছেন। যার উত্তর তিনি এখনও পাননি। তিনি বলেন, আমি সাধারণত দ্রুত উত্তর দিই। এক্ষেত্রেও তাই করেছি। তার কারণ এটি বিধানসভা সংক্রান্ত। ৫ ডিসেম্বর চিঠি দিয়ে জানতে চেয়েছি। কিন্তু এখনও কেন জবাব দিল না সরকার, সেটাই আমি বুঝতে পারছি না। বিল আমার কাছে আছে। কিন্তু বিল তো আর কথা বলে না। তাই সরকারের কাছে জানতে চেয়েছি। রাজ্যপালের দাবি, এই বিলটি কেন নিয়ে আসা হল, সে কথা জানার আমার অধিকার আছে। সংবিধানের মধ্যে থেকেই তা জানতে চেয়েছি। সরকারেরও উচিত ছিল আমাকে বিষয়টি বিস্তারিতভাবে জানানো। আমার প্রশ্নের উত্তর দিয়ে তা নিরসন করা। কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি, কেউ আমার সঙ্গে কথা বলেনি। আমি কিন্তু রাজনীতি করছি না, বা সমান্তরাল সরকার চালাচ্ছি না। রাজ্যপাল হিসাবে আমার সাংবিধানিক দায়িত্ব পালন করছি। রাজ্য সরকারও যে এ ব্যাপারে তাদের অবস্থান পরিবর্তন করবে না, তা এদিন বিধানসভা আর রাজ্যসভায় প্রকাশ্যে রাজ্যপাল বিরোধিতা করে ইঙ্গিত দিয়ে দিয়েছে। ফলে চরম সঙ্ঘাত যে অপেক্ষা করছে আগামিদিনে, তা স্পষ্ট হচ্ছে দু’পক্ষের আচরণেই।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...