Monday, June 8, 2026

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

Date:

Share post:

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে, তা বিজেপি ও তার সহযোগী দলগুলির পরিকল্পিত বলে আগেই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে এখানেই শেষ নয়। নির্বাচন পর্যন্ত বাংলার মানুষকে প্ররোচনা দিয়ে গ্রেফতার করে কীভাবে বাংলাকে উত্তপ্ত করার পরিকল্পনা করেছে বিজেপি (BJP), মালদহের মানিকচকের (Manikchak) সভা থেকে সেই চক্রান্ত ফাঁস করলেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে সতর্ক করলেন মালদহের (Maldah) মানুষকে।

বিজেপির চক্রান্ত বুঝতে না পেরেই কালিয়াচকে যে অশান্তি (Kaliachak chaos) হয়েছে, এবার তা থেকে সতর্ক করলেন মমতা। তিনি ফাঁস করেন, কোনও অশান্তির মধ্যে যাবেন না। ওদের পরিকল্পনা হল অশান্তি পাকিয়ে এলাকা থেকে ৩০-৪০ জন ছেলেতে তুলে দেবে। দেখে দেখে। যেটা করেছে মালদহের ঘটনায়।

আরও পড়ুন : শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

আদতে যেভাবে অশান্তি তৈরি করে তারপরে বাংলার মানুষকে পরিকল্পিতভাবে গ্রেফতারির পথ তৈরি করা হয়েছে, তা যে বিজেপিরই চক্রান্ত (BJP conspiracy), তা তুলে ধরে মমতা মনে করিয়ে দেন, যে দোষ করেছে তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তুমি নির্দোষ লোকেদের কেন গ্রেফতার করছ। এনআইএ, সিবিআই, ইডি, বিএসএফ, সিআইএসএফ কার হাতে? মোটা ভাইয়ের হাতে।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...