Site Logo

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

EBBS DESK·
বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। তাঁর অভিযোগ, বিজেপি (BJP) প্রার্থীর বিরুদ্ধে তাঁর দলই খুনের অভিযোগ করেছিল। বারাবনি পাথুরে এলাকা। সেখানে পাথর কাটা কারখানায় যাঁরা কাজ করেন তাঁদের সিলিকোসিস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সিলিকোসিস পরিচয়পত্র থাকা সব শ্রমিককে সাহায্য করবে রাজ্য সরকার। শনিবার, বারাবনির পানুরিয়া হাসপাতাল গ্রাউন্ডে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারসভা থেকে এই আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এলাকার উন্নয়নে রাজ্যে সরকারে কাজের ও প্রকল্পের খতিয়ান দেন তিনি।

Sponsored

Sranchi In Article

দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “এখানকার প্রার্থীর আলাদা করে কোনও পরিচয় দরকার নেই। তিনি তিনবারের বিধায়ক। তাঁর বাবাও তৃণমূলের বিধায়ক ছিলেন। আমার আবেদন এবার শুধুই বিধান উপাধ্যায়কে চতুর্থবার বিধায়ক করলে হবে না। এমনভাবে জেতাতে হবে যাতে জল্লাদ বিজেপি বারাবনিতে মাটি খুঁজে না পায়। এখানকার মানুষের কাছে তিনি বিধায়ক কম দাদা বেশি। বছরের প্রতিদিন তিনি পার্টি অফিসে বসে মানুষের কথা শুনে সাধ্যমত সাহায্য করেন।“

বিজেপি প্রার্থী অরিজিৎ রায়েকে নিশানা করে অভিষেক (Abhishek Benarjee) বলেন, “বিজেপির প্রার্থী অরিজিৎ রায়ের কুকীর্তি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। বিজেপি রথযাত্রা চলাকালীন তৃণমূল কর্মীদের দিকে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। বিজেপি প্রার্থী পার্টি অফিসে ডেকে তিন বিজেপি নেতাকে বাঁশ দিয়ে পেটানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বিজেপি কর্মীরা খুনের হুমকির মামলা পুলিশকে জানিয়েছে। বিজেপি প্রার্থীকে জেতালে বারাবনিতে দুষ্কৃতীরাজ ফিরে আসবে। এরা সবাই দু'নম্বরি। জেলা বিজেপি পার্টি অফিস কয়লা দুষ্কৃতীতে ভর্তি।“

এলাকার পাথরাটার কারখানার শ্রমিকদের সমস্যার কথা তুলেধরে অভিষেক বলেন, “সিলিকোসিস হওয়ার সম্ভাবনা থাকে কারণ-মার্বেল ফ্যাক্টরিতে যাঁরা কাজ করেন বা পাথর কাটা কারখানায় যাঁরা কাজ করেন তাঁদের কিডনিসহ একাধিক অর্গানে সিলিকোসিস হওয়ার সম্ভাবনা থাকে। তাঁদেরকে সিলিকোসিস পরিচয় পত্র থাকা সকল শ্রমিকদের সাহায্য করবে রাজ্য সরকার।“ মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন তিনি।

অভিষেক বলেন, জেলা আদালত থেকে শুরু করে চুরুলিয়া বিশ্ববিদ্যালয়, ডি এম অফিস, আসানসোল সুপার স্পেশালিটি হসপিটাল, উন্নত মানের ক্যান্সার চিকিৎসা পরিষেবা চালু, বিনা পয়সায় ক্যান্সার রোগীদের চিকিৎসা করেছে রাজ্য সরকার। বারাবনি বাজার নতুন রূপে সংস্করণ, বারাবনি স্বাস্থ্য কেন্দ্রে আধুনিকীকরণ করা হয়েছে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →