Wednesday, March 25, 2026

অশান্ত অসম, সীমানা পেরিয়ে বাংলায় আশ্রয়ের চেষ্টা!

Date:

Share post:

অসমে বনধের প্রভাব পড়েছে কোচবিহারের অন্তঃরাজ্য সীমানা এলাকা বক্সিরহাটে। বন্ধ বাজার, হাট থেকে শুরু করে যান চলাচল। এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমে বন্ধ চলছে। শুধু ব্যবসা নয়, বন্ধ রয়েছে বাস, অটো চলাচল। প্রশাসনের চিন্তা বাড়িয়ে রাতের অন্ধকারে অসম থেকে প্রচুর মানুষ এরাজ্যে আসছেন বলে সূত্রের খবর। অত্মীয়দের বাড়িতে থাকার নামে তাঁরা বাংলায় এসে আশ্রয় নিচ্ছেন বলে অভিযোগ। এই কারণে, ইতিমধ্যেই বক্সিরহাট সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন। কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানিয়েছেন, অসম বাংলা সীমান্তে পুলিশের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই বক্সিরহাটে ব্যবসা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ৩২ নম্বর জাতীয় সড়কের উপরে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধ পণ্যবাহী গাড়ি। কাঁচামাল, সবজি বোঝাই গাড়িগুলিও দাঁড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাণিজ্যে প্রভাব পড়বে।

আরও পড়ুন-অসাংবিধানিক রাজ্যপাল, প্রতিবাদে রাজ্যসভা বয়কট তৃণমূলের

 

Related articles

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...

হ্যাকিং না বজ্জাতি? ‘দুই ভাই’ শুধু চক্রান্ত করে, নকশালবাড়ি থেকে কমিশন-বিজেপিকে তোপ মমতার 

ভোটার তালিকা নিয়ে বিতর্কের আবহে নকশালবাড়ির সভা থেকে নির্বাচন কমিশন ও বিজেপিকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...