Sunday, June 7, 2026

গুজরাত দাঙ্গায় ‘মুখ্যমন্ত্রী’ নরেন্দ্র মোদিকে ক্লিনচিট

Date:

Share post:

২০০২ সালের গুজরাত দাঙ্গায় তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন। বুধবার, গোধরা পরবর্তী হিংসা নিয়ে নানাবতী-মেহতা কমিশনের রিপোর্ট জমা পড়ে গুজরাত বিধানসভায়। সেই রিপোর্টে সেই সময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি পরিচালিত সরকারকে ‘ক্লিনচিট’ দেওয়া হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০০২ সালে গোধরা কাণ্ডের পরে রাজ্যে যে হিংসা ছড়ায় তা সংগঠিতভাবে হয়নি। এমনকী, হিংসা নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছিল তৎকালীন রাজ্য সরকার।

২০০৯ -এ নানাবতী-মেহতা কমিশনের প্রথম পর্যায়ের রিপোর্ট জমা পড়ে। ২০১৪ সালে গুজরাতের সেই সময়ের মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের কাছে চূড়ান্ত রিপোর্ট পেশ করে কমিশন। কিন্তু এবছর সেপ্টেম্বরে দায়ের করা এক জনস্বার্থ মামলায় গুজরাত হাইকোর্টের তরফে জানানো হয়, বিধানসভার শীতকালীন অধিবেশনেই নানাবতী-মেহতা কমিশনের রিপোর্ট পেশ করা হবে। সেই রিপোর্টই পেশ হল বুধবার। আর তাতে ক্লিনচিট দেওয়া হল মোদিকে।

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...