Sunday, June 7, 2026

আচমকা স্থগিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন, কারণ কী?

Date:

Share post:

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নয়া মোড়। আচমকা স্থগিত করা হল হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। বৃহস্পতিবারের এই সমাবর্তনে আচার্য হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আমন্ত্রণ জানানো হয়েছিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। কিন্তু বুধবার, অনিবার্য কারণ দেখিয়ে সমাবর্তন স্থগিত রাখল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের বৈঠকে রাজ্যপাল উপস্থিত থাকার কথা জানানোর পরে হঠাৎই সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়।
মঙ্গলবারই, বিধানসভায় বিধি পেশ করে আচার্য তথা রাজ্যপালের ক্ষমতা খর্ব করে রাজ্য। তারপরেই বুধবার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বাতিল করার সিদ্ধান্ত রাজ্য-রাজ্যপাল টানাপোড়েনের জের বলে মত অনেকের।

আরও পড়ুন-গুজরাত দাঙ্গায় ‘মুখ্যমন্ত্রী’ নরেন্দ্র মোদিকে ক্লিনচিট

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...