Sunday, April 5, 2026

নজিরবিহীন এক গণ-বিবাহ! যা আপনাকেও আনন্দ দেবে

Date:

Share post:

গণ বিবাহ তো অনেক দেখেছেন, কিন্তু এ এক অন্যরকম বন্ধন! বিশালাকার ছাদনাতলায় রীতিমতো শঙ্খ বাজিয়ে-উলুধ্বনি-মন্ত্র পাঠ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ১০১ জোড়া পাত্র-পাত্রী। হ্যাঁ, এমনই নজিরবিহীন ঘটনার সাক্ষী রইলো বর্ধমান। জেলার কঙ্কালেশ্বরী কালীমাতা কমিটির উদ্যোগে এমনই গণ বিবাহ অনুষ্ঠিত হলো।

বিয়ের অনুষ্ঠানে১০১ জন বরকে টোটোয় চাপিয়ে ব্যান্ড বাজিয়ে ছাদনাতলায় নিয়ে আসা হয়। প্রত্যেকের পরনে একই স্টাইলের গিলে করা নতুন ধুতি-পাঞ্জাবি। আর লাল বেনারসীতে সেজে উঠেছিলেন ১০১ জন কনে।

একেবারে হিন্দুমতে এই গণ বিবাহ অনুষ্ঠিত হয়। তবে হিন্দু পাত্র-পাত্রীর সংখ্যা বেশি হলেও মুসলিম পাত্র-পাত্রীও ছিলেন। তাদের মুসলিম রীতি মেনে বিয়ে দেওয়া হয়।

এখানেই শেষ নয়, সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক পাত্রকে দেওয়া হয় দামি সোনার আংটি। পাত্রীদের উপহার হিসেবে দেওয়া হয় সোনার নাকছবি-সহ আধুনিক খাট, আলমারি, ড্রেসিং টেবিল, সাইকেল, সেলাই মেশিন, বাসনপত্র, দান সামগ্রী, জীবন বিমা। এমনকী, এক মাসের চাল,ডাল-সহ খাদ্য সামগ্রীও প্রদান করা হয় কমিটির পক্ষ থেকে। বিয়ের এই আয়োজনে খুশী বর-কনে ও তাঁদের ঘনিষ্ঠরা।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...