Friday, June 19, 2026

সাঁইবাবার পুজোয় অংশ নিল সারমেয়, ভাইরাল ভিডিও!

Date:

Share post:

শিরডির সাঁইবাবা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে বিশেষভাবে পূজনীয়। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখেন। তাই সবাই ভিড় জমান শিরডিতে । সেখানে আছে তাঁর সমাধিক্ষেত্র। প্রেম, সম্প্রতি, মানুষের দুঃখ- যন্ত্রণা এবং আর্তের সেবা করার কথাই বলে গেছেন সাঁইবাবা। তাঁর মত ছিল, জীবনকে অনুভূতি দিয়ে পরখ করতে হবে। অন্যের জন্য যার মন কাঁদে, তিনি সব ছেড়ে অনায়াসেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে সক্ষম। বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সাঁইবাবার কন্ঠেও ছিল সেই একই সুর। মানুষের পাশাপাশি সমস্ত জীবজগতকে তিনি পরিবেশের অঙ্গ বলে মনে করতেন। তাই সাঁইবাবার ভক্তরা মানুষের পাশাপাশি পশু-পাখিদেরও পুজো করেন । আর এখানেই সাঁইবাবা সবার থেকে আলাদা।
সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ইতিমধ্যেই রীতিমত ভাইরাল। নিশ্চয়ই ভাবছেন কী আছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে , সাঁইবাবার পুজো চলাকালীন পুজোর আওয়াজ শুনে একটি কুকুর দৌড়ে মন্দিরে ঢুকে পুজোয় অংশ নিয়েছে। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...