Tuesday, March 31, 2026

রাজ্য-রাজ্যপাল লড়াইয়ের জের, আচার্যের পায়ে বেড়ি পড়াল সরকার

Date:

Share post:

রাজ্য রাজ্যপাল লড়াইয়ের মাঝেই ক্ষমতা খর্ব হল আচার্য তথা রাজ্যপালের। মূলত রাজ্যপাল জগদীপ ধনকড়কে গণ্ডিতে বেঁধে দিতেই এই পদক্ষেপ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পেশ করা এই নয়া বিধিতে যা বলা হয়েছে —

১. রাজভবনে থাকবেনা আচার্যের কোনও অফিস

২. বিশ্ববিদ্যালয়ের কোনও বিষয় নিয়ে কথা বলতে গেলে আচার্যকে উচ্চ শিক্ষা দফতরকে জানাতে হবে

৩. উপাচার্য বাছাইয়ের ক্ষেত্রে এখন আর রাজ্যপাল শেষ কথা হবেন না। সার্চ কমিটি যাকে পছন্দ করবে তাঁর নামেই সিলমোহর দিতে হবে আচার্যকে

৪. কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আচার্যকে আমন্ত্রণ জানাতে গেলে উচ্চশিক্ষা দফতরকে জানাতে হবে

৫. বিশ্ববিদ্যালয়ের কোনও কমিটিতে আচার্য কোনও মনোনীত ব্যক্তিকে নিয়োগ করতে চাইলে শিক্ষামন্ত্রী তিনটি নাম পাঠাবেন। তার মধ্যেই একজনকে বেছে নিতে হবে আচার্যকে

৬. বিশ্ববিদ্যালয়ের সিনেট, কোর্ট, সিন্ডিকেট কিংবা কর্মসমিতির সভা ডাকতে গেলে উপাচার্য শিক্ষা দফতরকে জানাবেন। শিক্ষা দফতর প্রয়োজন মনে করলে আচার্যকে জানাবেন

৭. উপাচার্য এবং সহ-উপাচার্যর বিদেশ ভ্রমণে মুখ্যমন্ত্রীর অনুমতি লাগবে

৮. বিদেশ ভ্রমণ সেরে ফিরে আসার পর রিপোর্ট দিতে হবে উচ্চশিক্ষা দফতরে। যার প্রতিলিপি যাবে শিক্ষামন্ত্রীর কাছে

৯. শৃঙ্খলাভঙ্গের প্রশ্ন উঠলে উপাচার্যদের বিরুদ্ধে রাজ্যের এ গ্রেড কর্মচারীর মতোই ব্যবস্থা নেওয়া হবে

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...