Saturday, June 20, 2026

“কিছু দল CAB নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলছে”, সকালেই তোপ দাগলেন মোদি

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিল বা Citizenship Amendment Bill নিয়ে বিরোধীদের আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, বুধবার

রাজ্যসভায় CAB পেশ করার আগে বিজেপির বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, “কিছু দল নাগরিকত্ব সংশোধনী বিলটি নিয়ে পাকিস্তানের ভাষায় কথা বলছে”।

রাজ্যসভায় বিতর্কিত বিলটি উত্থাপনের কয়েক ঘণ্টা আগে বিজেপির সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন,
“নাগরিকত্ব বিল স্বর্ণাক্ষরে লেখা হবে, এটি ধর্মীয় নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষদের স্থায়ীত্ব তথা স্বস্তি দেবে”
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবারই লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, ২০১৯ পেশ করেন৷ বিলটি সেখানে ভোটাভুটির মাধ্যমে পাসও হয়ে যায়। বুধবার রাজ্যসভায় ওই বিল নিয়ে বিরাট বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যসভায় এই বিলটি উত্থাপনের আগে বুধবার সকালেই সংসদের গ্রন্থাগার ভবনে নিজেদের রণনীতি ঠিক করতে সংসদীয় বৈঠকে বসে বিজেপি। ওই বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী, তথ্যপ্রযুক্তি ও আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি-সহ প্রায় সব শীর্ষস্থানীয় বিজেপি নেতাই।

কংগ্রেস সহ বেশ কিছু বিরোধী দল এই বিলটির তীব্র সমালোচনা করেছে। নাগরিকত্ব সংশোধনী বিলে অমুসলিম পাকিস্তানি, আফগান, এবং বাংলাদেশীদের ভারতীয় নাগরিক করার রাস্তা সহজ করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিলটিকে বৈষম্যমূলক বলে উল্লেখ করে বিরোধীরা বলেন এটি দেশের সংবিধানের সাম্য এবং ধর্মনিরপেক্ষতার নীতিকে লঙ্ঘন করে।
এদিকে, এই বিলের বিরুদ্ধে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যেও বিক্ষোভ- আন্দোলন ছড়িয়ে পড়েছে৷

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...