Tuesday, April 7, 2026

ইংরেজ বাজারে তরুণী খুনের কিনারা

Date:

Share post:

অবশেষে মালদার ইংরেজ বাজারে তরুণী খুনের কিনারা করল পুলিশ। শিলিগুড়ির অম্বিকানগরের বাসিন্দা ওই তরুণীর নাম ঝুমা দে। সাংবাদিক বৈঠকে মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন করা হয়েছে ওই তরুণীকে। ঘটনায় তরুণীর প্রেমিক বাপন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রেমিকের স্ত্রীকেও। তবে, খুনের আগে যে ধর্ষণ হয়নি, ময়নাতদন্তের রিপোর্টেই তা প্রমাণিত বলে জানান পুলিশ সুপার।

গত বৃহস্পতিবার সকালে ইংরেজবাজার টিপাজানি গ্রামে আম বাগানের মধ্যে এক তরুণীর অর্ধনগ্ন, অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। কিন্তু তদন্তে নেমে কোনওভাবেই তরুণীর পরিচয় জানা যাচ্ছিল না। এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। শেষ পর্যন্ত হাতের বালা, আংটির ছবি দেখে দেহ শণাক্ত করেন তরুণীর মা। জানা যায়, মৃতার নাম ঝুমা দে। তাঁর বাড়ি শিলিগুড়ি অম্বিকানগর। ২ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দুই ছেলে রয়েছে বিবাহ বিচ্ছিন্না ওই তরুণীর। প্রেমিক যে বিবাহিত তা জানতেন না ঝুমা। ইদানীং তিনি প্রেমিককে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে পরিবার সূত্র খবর। এই নিয়ে তাঁকে মালদহে ডেকে পাঠান বাপন। ঘটনার দিন প্রেমিকের সঙ্গে বচসা হয় ঝুমার। তখনই তাঁকে শ্বাসরোধ করে খুন করেন বাপন। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়া হয়। এই কাজে বাপনের স্ত্রীর কী ভূমিকা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুজনকেই জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-হরিচাঁদ-গুরুচাদ তো আদৌ মতুয়া- ই নন, বিস্ফোরক মন্তব্য মন্ত্রী জ্যোতিপ্রিয়’র

 

Related articles

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...