Tuesday, April 7, 2026

আজ ওয়াংখেড়েতে ডু অর ডাই ম্যাচ

Date:

Share post:

আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কোহলি ব্রিগেডের ডু অর ডাই ম্যাচ। জিততেই হবে সিরিজ দখলে রাখার জন্য। গত এক বছরে ভারত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ১৫টি। তার মধ্যে জয় ৮টিতে, হার ৭টিতে। হারা ম্যাচের মধ্যে পাঁচটিতে প্রথমে ব্যাট করে ছিল ভারত। ফলে ওয়াংখেড়েতেও প্রশ্ন ভারত প্রথমে ব্যাট করবে না বোলিং? টস এখানে অবশ্যই বড় ইস্যু। দ্বিতীয় ম্যাচে হারের পর কোহলি বলেছিলেন দলের জঘন্য ফিল্ডিংয়ের কথা। ফলে এই ম্যাচে ফিল্ডিং একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। ভারতীয় দলে কয়েকটি পরিবর্তন হতে পারে। ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদব আসতে পারেন। নজর থাকবে ঋষভ পন্থের ওপর। ২০১৬-য় এই ওয়াংখেড়েতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে। তাই ইতিহাসকে সামনে রেখে চাঙ্গা পোলার্ডের দল।

Related articles

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...