Saturday, June 13, 2026

ওসি সরাতে নির্দেশ কোর্টের, পাশে দাঁড়াচ্ছে লালবাজার

Date:

Share post:

পকসো মামলায় ওসির ভূমিকায় অসন্তুষ্ট কোর্ট কার্যত সরাতে বলল নারকেলডাঙা থানার ওসি শুভজিত সেনকে। বিচারক জীমূতবাহন বিশ্বাস বলেন,” অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মামলা শুরু করেন নি ওসি।আসল অভিযোগপত্রটিও নেওয়া হয় নি।স্বরাষ্ট্র দপ্তরকে বলব ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করতে।তাঁকে গুরুত্বহীন জায়গায় বদলি করা উচিত কারণ তিনি দুর্বল শ্রেণির মানুষের প্রতি মমতাহীন।”

মামলা অবশ্য শেষ হয়েছে। অপরাধী মুস্তাকিনের কারাদন্ড ও জরিমানা এবং নাবালিকার ক্ষতিপূরণের টাকার নির্দেশ দিয়েছেন বিচারক।

এদিকে নৈতিকভাবে ভর্ৎসিত ওসি শুভজিৎ সেনের পাশে দাঁড়াচ্ছে লালবাজার। তাদের একাধিক সূত্র বলছে, ওসি ভুল করেন নি। নির্যাতিতার বাবা যখন এসেছিলেন তখন থানায় মহিলা পুলিশ ছিল না। ওসি তাই তাদের উল্টোডাঙা মহিলা থানায় পাঠান। সেদিনই বয়ান নিয়ে মামলা শুরু হয়।”

এখন প্রশ্ন হল ওসিকে বদলিতে কোর্টের নির্দেশ না এটি পর্যবেক্ষণ? নির্দেশমানা খতিয়ে দেখে ব্যবস্থা নেবে লালবাজার। তবে তারা ওসির পাশেই থাকছে, সেই ইঙ্গিত স্পষ্ট।

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...