Saturday, June 13, 2026

রাহুলের হুমকি, রাজ্যসভায় বিজেপির চিন্তা বাড়ছে শিবসেনাকে নিয়ে

Date:

Share post:

মহারাষ্ট্রে কংগ্রেসের সঙ্গে জোট শিবসেনার। এদিকে লোকসভায় নাগরিকত্ব বিলে বিজেপিকে সমর্থন করেছে তারা।

এরপর সরব রাহুল গান্ধী। মহারাষ্ট্রের জোট তাঁর পছন্দ ছিল না। অনুরোধে ঢেঁকি গিলেছিলেন। এবার টুইট এবং ঘনিষ্ঠমহলে বলেছেন শিবসেনা জোটধর্ম পালন করছে না। অর্থাৎ কার্যত হুমকি, কংগ্রেস মহারাষ্ট্রে অন্য কিছু করতে পারে।

রাতারাতি বদলেছে শিবসেনা। লোকসভায় দল ভোট দিলেও উদ্ধব ঠাকরে এখন বলেছেন,” বিলে অনেক কিছু আছে যা সবটা পরিষ্কার নয়। রাজ্যসভায় ভোটের আগে সেসব স্পষ্ট হওয়া দরকার।”

উদ্ধবের মন্তব্যে চিন্তা বাড়ছে বিজেপির। কারণ লোকসভার মত রাজ্যসভার অঙ্ক ততটা সহজ নয়। রাত থেকেই এনিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে।

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...