Thursday, June 18, 2026

কুকুর জানিয়ে দেবে ক্যান্সার!

Date:

Share post:

অবাক হতেই পারেন। কিন্তু সারমেয় নাকি তাদের তীব্র ঘ্রাণশক্তি দিয়ে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্ত করতে সক্ষম। বলছেন মার্কিন গবেষকরা। আমেরিকান সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজির গবেষকরা এই দাবি করেছেন। তবে কুকুরকে এরজন্য দীর্ঘ প্রশিক্ষণ দিতে হবে। বিজ্ঞানীদের দাবি, ৯৭% ক্ষেত্রে সারমেয়রা তাঁদের গবেষণায় সফল হয়েছে।

বিজ্ঞানীরা এই পরীক্ষা চালান চারটি বিগল জাতীয় কুকুরের উপর। ফুসফুসের ক্যান্সারে আক্রান্তের রক্তের সিরাম আর সুস্থ মানুষের রক্তের সিরামের মধ্যে পার্থক্য করতে পারছে তারা সহজেই। গবেষকেরা বলছেন, কুকুরের ঘ্রাণশক্তি মানুষের চেয়ে প্রায় দশ হাজার গুন বেশি। প্রাথমিক পর্যায়ে কুকুরকে এভাবে কাজে লাগালে বহু ক্যান্সার আক্রান্তকে প্রাথমিক পর্যায়তেই সুস্থ করা সম্ভব। তবে চিকিৎসা জগৎ এখনও এ-ই পদ্ধতিকে স্বীকৃতি দেয়নি। গবেষকরা বলছেন, এরজন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...