Thursday, June 18, 2026

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

Date:

Share post:

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার পরিবর্তে বিজেপির অন্নপূর্ণায় দেওয়া হবে প্রতি মাসে ৩ হাজার টাকা। গতকালের পর দেখা যাচ্ছে ১২ পাতার ফর্ম প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদেরও এই ফর্ম ফিল আপ (form fillup) করতে হবে। এই নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, ফর্মে গোটা পরিবারের যা যা তথ্য (family details) চাওয়া হয়েছে, তা কতটা জরুরি? ফর্ম পূরণ করলেই সবাই টাকা পাবেন তো?

কুণাল বলেন, লক্ষ্মীর ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় করার পরে বিরোধীরা বলেছিলেন ভিক্ষা। পরে সেই লক্ষ্মীর ভাণ্ডার দেশের নানা প্রান্তে চালু হয়। আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন। অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম আগে দেওয়া হয়েছিল। বিজেপি বাড়ি বাড়ি গিয়ে বলেছিল তিন হাজার টাকা পাবেন সেই ফর্ম ফিল আপ করলে। এখন তাঁরা কী বলবেন? ”

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

বিধায়ক আরও বলে, “এখন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম বেরিয়েছে তাতে নানা তথ্য দিতে হবে। অনেক মা বোনেরা সেটা পারছেন না। ভুল ত্রুটি যদি আগের ক্ষেত্রে থাকত তাহলে সেটা স্ক্রুটিনি করা যেত। বর্তমানে অনেকে ফর্ম ফিল আপ করতে পারবেন না। বারো পাতার ফর্ম কেন প্রয়োজন? পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা। কিন্তু মে মাসের বকেয়া কোথায়? আবার লাইন দেওয়ানো হচ্ছে। বারো পাতার খুঁটিনাটি কেন? কেন হয়রানি করা হচ্ছে? কোনও পুরুষ পেয়ে থাকলে বাদ দিন। এই অপকম্ম যে করেছে তাকে বাদ দিন। বকেয়া-সহ প্রতিশ্রুতি মতো টাকা দিতে হবে।”

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...