Thursday, June 18, 2026

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

Date:

Share post:

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন হুগলির স্নেহাংশু দত্ত। বিশ্বকাপ ৬ থেকে ৮টি ম্যাচে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব সামলাবেন স্নেহাংশু।

আগামী ১২ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল(FIFA World Cup)। সেই মহাযজ্ঞের অংশ হতে চলেছেন হুগলির স্নেহাংশু দত্ত। বাংলার ছেলে হিসেবে বিশ্বকাপের মঞ্চে দাঁড়াবেন এটাই তাঁর কাছে সবচেয়ে বড় পাওনা। স্নেহাংশু নিজে লিওনেল মেসির অন্ধভক্ত। এবার মেসি-রোনাল্ডো-এমবাপেদের ম্যাচে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন হুগলির বঙ্গ সন্তান।

ফিফা বিশ্বকাপের সঙ্গে এভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে স্নেহাংশু নিজেও গর্বিত। বরাবরই ফুটবলপ্রেমী স্নেহাংশু নিয়ম মাফিক আবেদন করেন। একের পর এক ধাপ পেরিয়ে অবশেষে ফিফা ভলান্টিয়ার নির্বাচিত হন। সারা বিশ্ব থেকে জমা পড়ে ১০ লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়ে। কয়েক দফা ইন্টারভিউ ও বাছাই পর্বের পর চূড়ান্ত তালিকায় জায়গা পান মাত্র ৬০০০ জন। প্রথমে খবরটা প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি।

পেশায় আইটি কর্মী স্নেহাংশুর কথায়, এমন সুযোগ পাওয়া তাঁর কাছে স্বপ্নের মতো। কবে সেই মুহূর্ত আসবে এখন তারই দিন গুনছেন তিনি। এত দিন টিভির পর্দায় যাঁদের খেলা দেখেছেন তাঁদের এ বার চোখে সামনে দেখতে পাবেন।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...