Wednesday, June 17, 2026

পেছিয়ে এলেন খোদ অমিত শাহ-ই, বাতিল করা হলো মেঘালয়, অরুণাচল সফর

Date:

Share post:

এবার পেছিয়ে এলেন খোদ অমিত শাহ-ই৷

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তর-পূর্বে আগুন জ্বলছে৷ অগ্নিগর্ভ সেই পরিস্থিতি দেখার পর ঝুঁকি নেয়নি কেন্দ্র ৷ বাতিল করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলং সফর।

বৃহস্পতিবার বাংলাদেশের দুই মন্ত্রীর সফর বাতিল করেছেন শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফর স্থগিত হয়েছে শুক্রবার। নাগরিকত্ব সংশোধনী আইনের ধাক্কায় এ বার সফর বাতিলের তালিকায় স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ- ই।

আগামী রবিবার নর্থ-ইস্ট পুলিশ অ্যাকাডেমিতে কর্মসূচি ছিলো স্বরাষ্ট্রমন্ত্রীর৷ কিন্তু আচমকাই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, শাহের ওই সফর বাতিল করা হয়েছে। এই সফরে একইসঙ্গে অরুণাচল প্রদেশেও যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। বাতিল হয়েছে সেই সফরও।
প্রসঙ্গত, গোটা দেশ দেখেছে সংসদের দুই কক্ষেই বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করাতে সব থেকে সাহসী ভূমিকা ছিলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু এ বার সেই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন প্রতিবাদ- বিক্ষোভে মেঘালয় অগ্নিগর্ভ, তখন সেই স্বরাষ্ট্রমন্ত্রীকেই নিজের সফরই বাতিল করতে হলো৷ রবিবার ওই পুলিশ অ্যাকাডেমির বিশেষ প্যারেড অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘‘অমিত শাহের শিলংয়ের কর্মসূচি বাতিল করা হয়েছে।’’ অরুণাচল প্রদেশের একটি উৎসবেও যোগ দেওয়ার কথা ছিলো স্বরাষ্ট্রমন্ত্রীর। শাহের মন্ত্রকের তরফে বলা হয়ছে, ‘‘গোটা উত্তর-পূর্ব ভারত জুড়ে উগ্র প্রতিবাদ-বিক্ষোভ চলছে। সেই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল সফরও বাতিল করা হল।’’
সিএবি পেশ হওয়ার সময় থেকেই কার্যত অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, মেঘালয়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিল গৃহীত হওয়ার পর তা আরও ভয়াবহ আকার নেয়। আগুন, ভাঙচূর, হয়েছে,সেনা নামাতে হয়েছে, পুলিশের গুলিতে মৃত্যু পর্যন্ত হয়েছে৷ চলছে কার্ফু। এখনও আগুন জ্বলছে একাধিক জায়গায়।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...