Tuesday, April 7, 2026

বাংলাদেশে দূতাবাসের কনভয়ে হামলা,ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

Date:

Share post:

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে গুয়াহাটিতে বাংলাদেশের হাইকমিশনের কনভয়ে হামলা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে ডেকে পাঠায় বাংলাদেশ।

সূত্রের খবর, বাংলাদেশের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডাক পেয়ে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস বাংলাদেশের কার্যকরী বিদেশ সচিব কামরুল আসানের সঙ্গে দেখা করেছেন। কামরুল আসান গুয়াহাটিতে বাংলাদেশের উপ-হাই কমিশনারের কনভয়ে হামলার প্রতিবাদ করেন। পাশাপাশি তিনি বলেছেন, বাংলাদেশের হাইকমিশনে কর্মরতদের পাশাপাশি সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয়, তা দেখার জন্য। গুয়াহাটিতে বাংলাদেশের মিশনের অফিসে পর্যাপ্ত নিরাপত্তা দিতেও বলা হয়েছে।

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...