Tuesday, April 7, 2026

গড়চায় বৃদ্ধা খুনের কিনারা, গ্রেফতার পুত্রবধূ ও নাতনি

Date:

Share post:

ছত্রিশঘণ্টার মধ্যেই গড়চায় বৃদ্ধা খুনের কিনারা করল পুলিস। ঊর্মিলা ঝুন্ডের খুনের অভিযোগে গ্রেফতার করা হল বৃদ্ধার পুত্রবধূ ও নাতনিকে। ধৃতদের শনিবার আদালতে পেশ করা হবে।

বুধবার রাতেই ঊর্মিলাকে খুন করা হয় বলে পুলিস সূত্রে খবর। খুনে আত্মীয়রাই জড়িত বলে প্রথম থেকই অনুমান করেছিল পুলিস। এরপরই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। প্রথমে সন্দেহ যায় ছোট পুত্রের উপরে। কারণ, তাঁর সঙ্গে মায়ের মনোমালিন্য চলছিল। তবে, পরিবারের কয়েকজন সদস্য জানান, ঊর্মিলা সঙ্গে শেষ দেখা হয়েছিল তাঁর নাতনির।
বৃহস্পতিবার, গড়চা রোডের বাড়ি থেকে বৃদ্ধা ঊর্মিলা ঝুন্ডের গলাকাটা, ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিস জানতে পারে, বুধবার রাত ১০টা নাগাদ বৃদ্ধাকে খাবার দিয়ে যান তাঁর নাতনি। সেই কারণে তাঁকে লাগাতার জেরা করতে থাকেন গোয়েন্দারা। শেষে খুনের কথা স্বীকার করে নেন তিনি। তবে, তিনি একা নন, তাঁর মা, বৃদ্ধার বড় পুত্রবধূও তাঁকে সাহায্য করেন বলে জানান ওই তরুণী। এই খুনে পরিবারের আরও কেউ জড়িত থাকতে পারে বলে পুলিসের অনুমান।

Related articles

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...