Sunday, June 28, 2026

সাহিত্য অকাদেমি ফিরিয়ে দিলেন শিরিন দলভি

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিলেন উর্দু সাংবাদিক ও লেখিকা শিল্পী শিরিন দলভি। তাঁর বক্তব্য, এই বিল বিভেদকামী এবং বৈষম্য সৃষ্টিকারী। ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার উপর আক্রমণ করেছে এই বিল। নিজের সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের জন্য আমার লড়াই চলবে। আর প্রতিবাদস্বরূপ সাহিত্য অকাদেমি পুরস্কার ফিরিয়ে দিচ্ছি। উল্লেখ্য, ২০১১ সালে এই পুরস্কার পেয়েছিলেন শিরিন। শিরিন লিখেছেন আমি দুঃখিত। কেন্দ্র সরকার এই বিল পাশ করায় আমি স্তম্ভিত। এই বিল অমানবিক। দেশের সংবিধান আর আমাদের গঙ্গা-যমুনা সংস্কৃতিকে রক্ষার জন্য সকলকে জোটবদ্ধ হয়ে লড়তে হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...