Sunday, June 28, 2026

তিন সেনানীর শহিদ হওয়ার দিনে সিএবি প্রতিবাদে বামেরা

Date:

Share post:

নাগরিকত্ব বিল নিয়ে দেশ জুড়ে ১৯ ডিসেম্বর প্রতিবাদে নামছে পাঁচটি বাম দল। কেন ১৯ডিসেম্বর? বামেরা জানিয়েছে, ১৯২৭ সালের এই দিনেই স্বাধীনতাযোদ্ধা রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান ও রোশন সিংয়ের ফাঁসি হয়েছিল ব্রিটিশ জমানায়। ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে এই তিন স্বাধীনতাযোদ্ধাকে সামনে রেখেই নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে নামছে বামেরা। বামেদের অভিযোগ, এই বিল সংবিধানের স্বীকৃত সমানাধিকারকে লঙ্ঘন করেছে এবং ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করেছে। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এবং সিপিআই (এম এল) লিবারেশন এই প্রতিবাদে পথে নামছে। বৃহস্পতিবার দুটি বৈঠক হয়। প্রথম বৈঠকে বামফ্রন্টের এবং পরে ১৭টি বামদলের। সেখানেই ঠিক হয়েছে সেদিন শহরে কেন্দ্রীয় মিছিল হবে। ধর্মতলার কেন্দ্রীয় সমাবেশে সিএবি বিল পোড়ানো হবে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...