Saturday, June 13, 2026

ফোর্বস-এর তালিকায় নির্মলা, পিছনে ফেললেন রানি দ্বিতীয় এলিজাবেথকেও

Date:

Share post:

বিশ্বের সেরা ক্ষমতাশালী মহিলাদের মধ্যে ৩৪ নম্বরে নাম ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। ফোর্বস ম্যাগাজিনের তরফে সম্প্রতি দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ১০০ জন মহিলার নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তাতেই ৩৪তম স্থানে রয়েছেন নির্মলা। এই তালিকায় রানি দ্বিতীয় এলিজাবেথকেও পিছনে ফেলেছেন ভারতের অর্থমন্ত্রী। ফোর্বসের তালিকায় এই প্রথম নাম তুললেন নির্মলা সীতারমণ। ফোর্বসের তালিকায় তাঁর আগে ২৯ নম্বরে নাম রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতীয়দের মধ্যে রয়েছেন এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা এবং বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ-এর।
তালিকার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মর্কেল। দ্বিতীয় স্থানে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের সভাপতি খ্রিস্টিন লিগারডি তৃতীয়তে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। তালিকায় নাম রয়েছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অৰ্ডান, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প, গায়িকা রিহানা, বেয়ন্সে, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস প্রমুখর।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...