Sunday, June 21, 2026

আত্মঘাতী স্বামী, মর্মান্তিক সিদ্ধান্ত স্ত্রীর

Date:

Share post:

দিল্লি মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে মৃত্যু স্বামীর। ওই রাতেই মর্গে স্বামীর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী। এর কয়েক ঘণ্টার পর তাঁর শিশু কন্যাকে নিয়ে আতঘাতী হন স্ত্রী। ঘটনাটি দিল্লির। মাস চারেক আগে তামিনলাড়ু নোলাম্বুর থেকে ওই পরিবার দিল্লিতে আসে। মৃত ব্যক্তির ভাই জানিয়েছেন, আর্থিক সমস্যা দেখা দিয়েছিল ওই পরিবারের। সেই কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাঁর দাদা। ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

সার্কল অফিসার শ্বেতাভ পান্ডে জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স বছর ৩৩। দিল্লির একটি বেসরকারি সংস্থায় জেনারেল ম্যানেজারের পদে ছিলেন। গত ১৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালে মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ওই ব্যাক্তি। পুলিশ সূত্রে খব্র, বেলা সাড়ে ১১ নাগাদ জওহরলাল নেহরু মেট্রো স্টেশনে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ওই ব্যাক্তি। তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু তা হয়নি। শ্বেতাভ আরও জানিয়েছেন, মর্গে স্বামীর দেহ থেকে কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী। জানিয়েছিলেন তাঁর স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তাঁদের একটি শিশুকন্যাও আছে। সে নার্সারিতে পড়ে। কিন্তু তার কয়েকঘণ্টার মধ্যেই ঘটে যায় আরও এক মর্মান্তিক ঘটনা। যা ভাবতেও পারেননি পুলিশ কর্তারা। ওই রাতেই নয়ডা সেক্টর ১২৮-এর আটতলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ওই মহিলা ও তাঁর মেয়ের ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, প্রথমে নিজের মেয়েকে খুন করে সিলিং থেকে ঝুলিয়ে দেন মা। তারপরে নিজেও শাড়ির আঁচল জড়িয়ে ঝুলে পড়েন।

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...