Sunday, June 21, 2026

জাতীয় পতাকা নিয়ে যারা সম্পত্তি ধ্বংস করছে, তারা দেশের নাগরিক নন : দিলীপ

Date:

Share post:

যারা অত্যাচারিত যারা নিপীড়িত তাদেরকে আমরা এদেশে থাকার অধিকার দিয়েছে। তাদের সরকার নাগরিকত্ব দিয়েছে। উদ্বাস্তু জীবন আমি দেখেছি। কেউ কেউ সফল হয়েছেন। কিন্তু যেভাবে তাঁরা থাকেন, এভাবে থাকা যায় না। তাঁদের দোষ কোথায়? কারণ, তারা হিন্দ, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন ধর্মের কারণে। তাঁর বাড়ির লোকেদের যদি আমরা নাগরিকত্ব দিই তাহলে দোষটা কোথায়! এই বিল আনা হচ্ছে বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য। কিন্তু কাকে আমরা নাগরিকত্ব দেবো, সেটা একান্তই আমাদের সিদ্ধান্ত। এই ভাবেই নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে সওয়াল করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

শনিবার শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে দিলীপ বলেন, একবার দেশ ভাগ হয়েছে। পূর্ববঙ্গ হয়েছে। সে দগদগে ঘা এখনও রয়েছে। আমার মনে হচ্ছে, আবার পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে যে দৃশ্য রাজ্যে ঘটছে, সেটাই কিন্তু দেশের চিত্র নয়। জাতীয় পতাকা নিয়ে দেশের সম্পত্তি নষ্ট করতে পারা যায় না। এদেরকে উৎসাহিত করা হচ্ছে। একসময় বাম আমলেও মরিচঝাঁপি তে কী অমানুষিক অত্যাচার করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে! মানুষ এসব সব দেখেছেন। নাগরিকত্ব নিয়ে কেউ কখনও বলেনি। সিপিএম, কংগ্রেস বলেনি, তৃণমূলও বলেনি। বিজেপি প্রথম তাদের কথা বলছে। তাদেরকে স্বীকৃতি দিচ্ছে। ভারতবর্ষে মুসলিমদের খ্যাপানো হচ্ছে। কিন্তু ভারতবর্ষের যারা আদি মুসলিম, তাদের তো কোনও ভয় নেই। তারা আছেন, থাকবেন, নাগরিক হিসেবেই থাকবেন।

Related articles

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...