Monday, March 30, 2026

জোড়াতালির জোট! এবার সাভারকর নিয়ে লেগে গেল কংগ্রেস-শিবসেনার

Date:

Share post:

প্রথমে নাগরিকত্ব সংশোধনী বিল। আর এবার বীর সাভারকর। মহারাষ্ট্রে জোড়াতালির জোটে মতাদর্শগত বৈপরীত্বের অস্বস্তি বারবারই সামনে চলে আসছে। সর্বশেষ, বীর সাভারকরকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যে প্রবল ক্ষুব্ধ শিবসেনা।

 

কংগ্রেস সাভারকরকে অসম্মান করছে এবং তা মানা হবে না বলে প্রতিক্রিয়া দিয়েছে উদ্ধব ঠাকরের দল শিবসেনা। দলীয় সাংসদ সঞ্জয় রাউত ট্যুইট করে রাহুলের মন্তব্যের কড়া সমালোচনায় সাভারকরকে শুধু দেশভক্তই বলেননি, তাঁকে গান্ধীজী ও নেহরুর একাসনে বসিয়ে শ্রদ্ধেয় দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। শিবসেনা নেতার কথায়, দেশের জন্য আত্মবলিদান করেছেন সাভারকর। তাঁর অসম্মান মানা যাবে না।

 

এদিকে শিবসেনা সাভারকরকে পরম দেশভক্ত বলে মানলেও কংগ্রেস তাঁকে দেশদ্রোহী ও ব্রিটিশের পদলেহনকারী বলে প্রচার করে থাকে। দলের শীর্ষনেতা রাহুল গান্ধী তাঁর বিতর্কিত ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের সাফাই দিতে গিয়ে শনিবার বলেছেন, আমি রাহুল সাভারকর নই যে সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব। আমি রাহুল গান্ধী, তাই মরে গেলেও সত্যি বলার জন্য ক্ষমা চাইব না। সাভারকরের নাম টেনে এনে রাহুল কংগ্রেসের ঘোষিত রাজনৈতিক অবস্থান অনুযায়ীই তাঁকে কটাক্ষ করেছেন। আর এতেই প্রবল চটেছে শিবসেনা।

 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এইভাবে সদ্যগঠিত জোটের মধ্যে এত দ্রুত যদি বিভিন্ন ইস্যুতে ফাটল চওড়া হতে থাকে তাহলে মহারাষ্ট্রে উদ্ধব সরকারের আয়ু আর কতদিন?

 

 

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...